মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আ.লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুল ইসলাম ঢাকা থেকে লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী ইউনিয়ন চন্দ্রগঞ্জে প্রবেশ করলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মটর শোভাযাত্রাসহ নবনির্বাচিত চেয়ারম্যানকে নিয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০