সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ‘উল্লাস’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ম্যাগাজিনের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা যায়। এ সময় পুলিশ সুপার বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের প্রতি সমালোচনা সহ্য করার মত সৎসাহস পুলিশ বিভাগের প্রত্যেক সদস্যের আছে। আপনারাই পারেন, একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে। যে কোনো এলাকায় একজন ভালো সাংবাদিক, একজন ভালো জনপ্রতিনিধি, একজন ভালো রাজনীতিবিদ, একজন ভালো আইনজীবী, একজন ভালো ডাক্তার, একজন ভালো পুলিশ সদস্য থাকলে এবং তারা প্রত্যেকে একসাথে কাজ করলে ওই সমাজ কখনই খারাপ হতে পারেনা।

শুক্রবার সন্ধ্যায় (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত ‘উল্লাস’ নামক ম্যাগাজিন বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ সুপার। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এবং জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন ও সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, সিনিয়র সাংবাদিক কামালুর রহিম সমর, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার ও সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, ইউপি সদস্য মো. সেলিমসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১