সোমবার ১৬ই মার্চ, ২০২৬ ইং ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহার তৈরি শুরু করেছে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দলটির নেতা-কর্মীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সভা কক্ষে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সততার সঙ্গে তাদের পাশে থেকে কাজ করুন। নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে জনমূখি কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো নির্দেশনাও দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে খুন-খারাবি বেড়ে যায়। আওয়ামী লীগ এলে উন্নয়ন হয়। তিনি আরও বলেন, তিন বছরে যে কাজ করার কথা ছিল, তার চেয়ে বেশি কাজ হয়েছে। আওয়ামী লীগ যা বলে, তা-ই করে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দায়িত্ববোধ থেকেই কাজ করে। আওয়ামী লীগ নিজের জন্য নয়, দেশের জন্য কাজ করে। এটাই হলো আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে পার্থক্য।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। দেশের জন্য আত্মত্যাগ করতে হবে।’

দ্বিতীয় মেয়াদে নির্বাচনী ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন করেছেন দাবি করে শেখ হাসিনা বলেন, ‘কোনও কোনও ক্ষেত্রে আমরা ইশতেহারে যা বলেছি তার চেয়ে বেশীই করেছি।’

নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন সামনে ইলেকশন। তার জন্য ইশতেহার ঠিক করব। সেটা এখনই ঠিক করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সরকারের তিন বছর পার হয়েছে, আমরা চার বছরে পা রেখেছি। সামনে আরও কঠিন সময় মোকাবিলা করতে হবে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে চলতে হবে, সততা নিয়ে কাজ করতে হবে।’

সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী দলের কার্যনির্বাহী সংসদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১