শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১২৫তম শাখার উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মার্কেন্টাইল ব্যাংকের ১২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। (আজ) সোমবার সকালে চন্দ্রগঞ্জ বাজারের মাতৃছায়া ভবনে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী।

চন্দ্রগঞ্জ শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় জোনাল হেড মো. আবু তাহের, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, ফ্লোরিডা ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা। আমি আশা করি চন্দ্রগঞ্জ শাখা ব্যবসায়ীসহ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১