রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আনন্দঘন ও উৎসাহ উদ্দীপনায় আকাশবার্তার বর্ষপুর্তি পালন

বুধবার সকালে আকাশবার্তার বর্ষপুর্তি উপলক্ষে চন্দ্রগঞ্জে রাজমুকুট কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় পুরস্কৃত শিক্ষার্থীরাসহ অতিথিদের ফটো সেশন।

নিজস্ব প্রতিবেদক :

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আকাশবার্তাবিডি ডটকম এর প্রথম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি ও সূধীজনদের স্বাগত জানান, আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. আলী হোসেনসহ অন্যান্যরা। বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাজমুকুট কমিউনিটি সেন্টারে বর্ষপুর্তি পালনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সকাল ১০টায় প্রথমে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আ.লীগ সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মো. নুরুল ইসলাম, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, এক্স ক্যাডেট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চ্যানেলটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সহ-সভাপতি অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, ভোরের ডাক প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, সাংবাদিক মনির হোসেন, মাহবুব সৈকত, রাকিব হোসেন আপ্র, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম ও ওবায়দুল হক হিরন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহাদাত হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

আলোচনায় বক্তারা গত একবছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আকাশবার্তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে আকাশবার্তার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ইমন হোসেন জিহাদ, দ্বিতীয় সাহাদাত হোসেন সাওন ও তৃতীয় সোহাগ হোসাইনসহ ২০জনকে ক্রেষ্ট ও নগদ টাকা পুরস্কৃত করা হয়।

সবশেষে আকাশবার্তার প্রথম বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় আনন্দঘন এক পরিবেশ উপভোগ করেন অতিথিবৃন্দসহ সবাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১