মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ডিজিটাল দেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য : অতিঃ বিভাগীয় কমিশনার

আকাশবার্তা ডেস্ক :
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেছেন, একটি উন্নত-সমৃদ্ধ ও ডিজিটাল দেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণকে কাঙ্খিত সেবা দেওয়া আমাদের সবার দায়িত্ব। রোববার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে এসে চট্টগ্রাম বিভাগের অতিঃ বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এসব কথা বলেন।


লক্ষ্মীপুরে দিনব্যাপি প্রশাসনিক কর্মব্যস্ততা শেষে বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ ইউপি সদস্যরা। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ-পরিচালক আব্দুল হাইসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. সেলিম, ওবায়দুল হক হিরন, সেলিম মোল্যা, আব্দুর রহমান, আব্দুল হামিদ, আব্দুল আলীম সাহাবুদ্দিন, শামসুল আলম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নাসির উদ্দিনসহ ইউপি মহিলা সদস্যাবৃন্দ।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম দেখে ভূয়শি প্রশংসা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০