মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এই তরুণীর প্রতিঘণ্টার আয় সাড়ে ১২ লাখ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক :

ফ্যাশন জগতে সাদা চামড়ার জয়জয়কার হলেও এখন কালোর মাঝেও অদেখা সৌন্দর্য তুলে ধরতে চান অনেকে। তবুও নাওমি ক্যাম্পবেলের ভাগ্য আর কয়জনের কপালে ফেরে। এদের ভিড়ে সুদানের আনোক ইয়াই এর কথা না বললেই নয়।

আনোক ইয়াই। সুদানের বাসিন্দা ১৯ বছর বয়সী এই তরুণীকে ভালবেসে মানুষ নাম দিয়েছে কৃষ্ণ সুন্দরী। রূপকথার মতো এই সুন্দরী রাতারাতি বনে গেছেন বিশ্ব তারকা। নজড় কেড়েছেন আন্তর্জাতিক র‍্যাম্প মডেল হিসেবে। কিন্ত তার দৈনন্দিন আয়ের হিসেব শোনার পর চোখ কপালে উঠার মতো।

এমনিতেই ইনস্টাগ্রামে তার ছবিগুলো অসংখ্য ফলোয়ার এনে দিয়েছে। এবার বিশ্বের সব নামিদামি ফ্যাশন ব্র্যান্ডগুলো নতুন আবিষ্কৃত এই কৃষ্ণ সুন্দরীকে মডেল হিসেবে পেতে চায়।

আসলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে ১৯ বছর বয়সী এই তরুণীর ছবি তোলেন এক ফটোগ্রাফার। এটা ইনস্টাগ্রামে দেওয়ার পরই মডেলিংয়ের প্রস্তাব আসে তার। সেই উত্থান, আর পিছে ফিরে তাকাতে হয়নি।

এখন আনোক একের পর এক ফটোশুটে পোজ দিচ্ছেন। আর প্রতিঘণ্টার জন্যে তার পারিশ্রমিক ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা! অর্থাৎ, সাধারণ কর্মদিবসের হিসেবে যদি তিনি দিনে ৮ ঘণ্টা এ কাজে সময় দেন তো প্রতিদিনের আয় প্রায় কোটি টাকার সমান!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১