শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রাইভেট কারের ধাক্কায় ধসে পড়েছে ঝরাজীর্ণ বিদ্যালয় ভবন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে প্রাইভেট কারের ধাক্কায় একটি জরাজীর্ণ বিদ্যালয় ভবন ধসে পড়েছে। আজ (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার বালাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় স্থানিয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের পুরাতন ভবনে ধাক্কা দিলে জরাজীর্ণ ভবনটি ধসে পড়ে। ঘটনার সময় জকশিন পোদ্দার বাজার সড়কের কাজে নিয়োজিত দিনমজুরা ভবনে অবস্থান করছিল। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানিয়রা জানায়, সদর উপজেলার এই স্কুলটি (বিদ্যালয় নং-৮৬) দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় থাকলে ও কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও নজর দেয়নি। প্রায় ১শ বছরের পুরনো বিদ্যালয়টিতে একসময়ে সাড়ে ৩শ’ শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতো। এতে শ্রেণী কক্ষ ছিলো দুইটি। আজ একটি ধসে পড়েছে।

ম্যানেজিং কমিটির সহ সভাপতি মিসেস নাসিমা আওলাদ দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কাজ ঠিকই হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের সেচ্চাচারিতার কারণে তা সুষ্ঠুভাবে বণ্টন হচ্ছে না। যেখানে প্রয়োজন নেই সেখানে একাধিক ভবন নিমার্ণ হচ্ছে। অথচ এখানে বিদ্যালয়ের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু নজরদারি করার কেউ নেই। তিনি বলেন, লক্ষ্মীপুরের অফিস গুলো মনে হয় রাজনৈতিক প্রভাব আর উপড়ি অর্থের উপর ভিত্তি করে চলে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফারুকুর রহমান শীর্ষ সংবাদকে জানান, প্রায় ৬/৭ বছর আগে কয়েকটি টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও অনলাইন সহ লক্ষ্মীপুরের স্থানীয় পত্রিকা গুলো এ বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করলে এলজিইডি প্রধান কার্যালয় থেকে তৎকালিন সহকারী প্রকৌশলী স্বপ্রনোধিত হয়ে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। সে মোতাবেক প্রতিবেদন দাখিল করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে স্থানীয় অভিভাবকরা অনেকেই বিদ্যালয়ের পুরাতন ভেঙে পড়া ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের জোর দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮