মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

১ জানুয়ারি সবাই নতুন বই পাবে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার আমরা ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণ করবো। এসব বই এরই মধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে। কারও ভাবনার কোনও কারণ নেই। সবাই ১ জানুয়ারি নতুন বই পাবে।’

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে বই উৎসব বা বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর শিক্ষার্থীদের জন্য ছাপানো বইয়ের সংখ্যা কমলেও শিক্ষার্থীর সংখ্যা কমেনি।তিনি বলেন, ‘সংখ্যার বিচারে গত শিক্ষাবর্ষের চেয়ে এ বছর বইয়ের সংখ্যা কম। তবে আমাদের শিক্ষার্থী কিন্তু কমেনি।’

মন্ত্রী জানান, এবার বাংলা ও ইংরেজি ভার্সন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই ছাপানো হয়েছে। গত শিক্ষাবর্ষে শিক্ষকদের জন্য বিশেষ সহায়ক বই ছাপানোর কারণে বইয়ের সংখ্যা বেশি ছিল। পাঠ্য বইয়ের বিচারে এবার বইয়ের সংখ্যা বেড়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৩৭৯টি এবং শিক্ষার্থী বেড়েছে ১০ লাখ ৭০ হাজার ৯৬৩ জন।বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৬০ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০