নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদরের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশু শিক্ষার্থীরা বই হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
সোমবার সকাল ১০টায় বছরের প্রথমদিনে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার হোসেন, অভিভাবক দিপুলসহ অন্যান্যরা। আলোচন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।