মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবে এমপি শাহাজাহান কামাল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে অংশ নেন, সদর-৩ আসনের এমপি একেএম শাহাজাহান কামাল। সোমবার (১ জানুয়ারী) সকাল ১০টায় প্রথমে তিনি লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টায় চন্দ্রগঞ্জ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শাহজাহান কামাল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মহিউদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সামছুল আলম মেম্বার, শামছুল করিম হকসাব, আবু তাহের মাষ্টার ও নুরুল আমিন চৌধুরী প্রমুখ।

এ দিকে দুপুর ১২টায় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০