আকাশবার্তা ডেস্ক :
“নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান।