সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অল্পবয়সে মাথায় টাক পড়ায় যুবকের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক :

মাথার চুল পড়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরুর এক আইটি-কর্মী। মঙ্গলবার পুলিশের এক বিবৃতিকে কেন্দ্র করে ভারতে চাঞ্চল্য ছড়াল পড়ে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, মিঠুন রাজ নামের নামের ওই যুবক কাজ করতেন ইনফোসিস সংস্থায়। বাবা রবি রাজ প্রয়াত হয়েছেন অনেক আগেই। মা বাসন্তী রাজের সঙ্গে বেঙ্গালুরুর জয়হিন্দপুরমের বাড়িতে থাকতেন মিঠুন।

জানা গেছে, অকালে চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেক দিন ধরেই বিব্রত ছিলেন মিঠুন। অল্প বয়সেই টাক পড়ে যাওয়ায় মেয়েরা খুব একটা পাত্তা দিতে চাইতেন না তাকে। এমনকী, শুধুমাত্র টাক থাকার কারণে একের পর এক বাতিল হয়ে যাচ্ছিল যুবকের বিবাহের প্রস্তাব। বাসন্তী অনেক চেষ্টা করেও ছেলের জন্য কোনো পাত্রী জোগাড় করতে পারেননি। যা পরিণামে মিঠুনকে ঠেলে দিচ্ছিল অবসাদের দিকে।

সোমবার সকালে বছরের প্রথম দিনে মন্দিরে পূজা দিতে যান বাসন্তী। ফিরে এসে তাকে মুখোমুখি হতে হয় ছেলের ঝুলন্ত দেহের। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সাহায্যে নামিয়ে এনে মিঠুনকে ভারতের রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মিঠুনকে মৃত ঘোষণা করেন।

বাসন্তীর মুখে মিঠুনের অবসাদের কথা শুনে বেঙ্গালুরু পুলিশ চুল উঠে যাওয়াকেই আত্মহত্যার কারণ সাব্যস্ত করেছে। কিন্তু বাসন্তী পুলিশের এ বক্তব্য মেনে নিতে নারাজ। গত কয়েক দিন ধরেই অফিস যাচ্ছিল না মিঠুন। বাড়িতে বসে ছিল মন খারাপ করে। আগেও এরকম হয়েছে। তখন আমি ওকে বুঝিয়েছি, ফের দৈনন্দিন কাজে ফিরেছে সে। কিন্তু আত্মহত্যার দিকে বিষয়টা কখনই যায়নি। তাই আমি ঘটনার তদন্ত দাবি করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১