সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মাদক নিয়ন্ত্রণে ‘প্রয়োজনে প্রকাশ্যে গুলি’

আকাশবার্তা ডেস্ক :

মাদক নিয়ন্ত্রণে দেখা মাত্র গুলি করা প্রয়োজন বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গণশিক্ষামন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ নয়, দরকার নির্মূল। আর মাদক নির্মূলে প্রয়োজন ‘শ্যুট অন সাইট’ (দেখামাত্র গুলি করা)। উন্নত বিশ্বে এটি আছে। লিখে রাখেন আমার মৃত্যুর একশ বছর পরও মাদক নির্মূল সম্ভব হবে না, যদি মাদক নির্মূলের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা না যায়।

তিনি আরও বলেন, ‘সমালোচনা থাকতে পারে গুলি করা নিয়ে। দলমত নির্বিশেষে মাদক সমস্যা নিয়ে কাজ করতে হবে।রাজনীতিবিদ, তার ছেলে, জজ সাহেব, উকিল বা সমাজের যে কেউ প্রভাবশালী হোক না কেন, মাদকের জন্য তাদের আইনের আওতায় আনা হবে।’

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকলে মাদক নিয়ে বিশেষভাবে কাজ করতাম। অবশ্য এ নিয়ে জাতীয় সংসদে ও বিভিন্ন ফোরামে আলোচনা চলছে। মাদকের সর্বগ্রাসী ভয়াবহতার প্রচারণা অব্যাহত রাখতে হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০