শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইলিয়াস কাঞ্চনের সাফল্যের চল্লিশ বছর পূর্তি

আকাশবার্তা ডেস্ক :

‘বাংলাদেশের চলচ্চিত্রে জুটি হিসেবে প্রথম সাফল্য পায় রহমান-শবনম, এরপর জুুটি হিসেবে সাফল্য পায় রাজ্জাক-কবরী। তারপর এককভাবে যে নায়ক নিজের অভিনয় দিয়ে, মেধা দিয়ে সাফল্য পান, তিনি ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন তিনি তার অভিনয় দিয়ে দর্শককে হলে টেনে নিয়ে গেছেন। আমার মনে হয়, এই সময়ের শিল্পীদের তার অভিনয় জীবন, তার আদর্শ অনুসরণ করা উচিত।’ কথাগুলো বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রে সাফল্যের চল্লিশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ৩১ ডিসেম্বর চলচ্চিত্র জীবনের চল্লিশ বছর পূর্ণ করেছেন ইলিয়াস কাঞ্চন। এ উপলক্ষে ১ জানুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে নায়ক এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রযোজক, পরিচালক, সাংবাদিক, শিল্পীসহ অনেকেই তার ডাকে সাড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ও দোয়া করেছেন। চম্পা বলেন, ‘কাঞ্চন ভাই সর্বোপরি একজন ভালো মনের মানুষ। একজন বন্ধু, একজন অভিভাবক। তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের জুটির সবচেয়ে হিট সিনেমা ভোজাচোখ।

নিরাপদ সড়ক চাই নামে যে আন্দোলন তিনি একাই করে এসেছেন, তা আমাদের সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা যারা আমার আহ্বানে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আমার পথচলার সঙ্গী হিসেবে যারা ছিলেন, অনেকেই আজ এখানে নেই। তাদের মন থেকে ভীষণ মিস করছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০