শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে মেঘনার তীরে বিপুল পরিমাণ অবৈধ সার মজুদ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরের নাছিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে বিপুল পরিমাণ টিএসপি সার অবৈধভাবে মজুদ করা হয়েছে। গত একমাস ধরে একটি চক্র মজুদকৃত এসব সার প্যাকেটজাত করে নদী পথে জাহাজ ভর্তি করে পাচার করলেও স্থানীয় প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ উঠেছে।

এ চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে প্রায় ১৫’শ মে.টন সার মজুদ রয়েছে।

এর আগে গত কয়েকদিন থেকে প্রায় ৪ হাজার বস্তা নদীপথে পাচার করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

শ্রমিকরা জানান, এসব সার জাহাজে করে সাগর পথে নেয়ার সময় সার বোঝাইজাহাজ ফেটে যায়। পরে মেঘনার তীরে মজুদ করা হয় ওই সার। তবে মালিকানা বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি কেউ।

স্থানীয় কৃষকদের ধারণা মজুদকৃত সারগুলো মেয়াদ উত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী। অথচ এসব সার ফের প্যাকেট করে বাজারে বিক্রির জন্য নদী পথে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এসব সার কৃষক কিনে জমিতে দিলে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হবে বলে ধারণা করছেন তারা।

এসময় গণমাধ্যমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার বলেন, সার মজুদ ও পাচারের বিষয়টি আমাদের জানা ছিলো না, এসব সার কমলনগরের জন্য বরাদ্দের নয়, এ ব্যাপারে কৃষি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০