সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে চাই : টুঙ্গিপাড়ায় বিমানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেছেন, ‘বিমানকে লাভজনক সংস্থায় পরিণত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে চাই।’

শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত বিমানমন্ত্রী এসব কথা বলেন।

শাহজাহান কামাল বলেন, ‘বিমানকে লাভজনক সংস্থায় পরিণত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। এ জন্য আমাকে অনেক কাজ করতে হবে। বিমানকে ঢেলে সাজাতে হবে। এটা অনেক কঠিন কাজ।’

বিমানমন্ত্রী আরও বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি। জাতির জনকের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে আমার। বঙ্গবন্ধুকন্যা আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এখন আমার জন্য এটা একটি চ্যালেঞ্জ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে চাই।’

এর আগে নবনিযুক্ত মন্ত্রী জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক হাবিবুর রহমান পবনসহ মন্ত্রীর নির্বাচনী এলাকার নেতারা উপস্থিত ছিলেন।

অপর দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান। শুক্রবার দুপরে জাতির জনকের সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহা. মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930