সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ করল পাষণ্ড বাবা!

আন্তর্জাতিক ডেস্ক :

নিজের ১২ বছেরর মেয়েকে ধর্ষণ করেছে ‍এক পাষণ্ড বাবা।টানা ৫ বছর ধরে বাবার হাতে নির্যাতন সহ্য করতে হয়েছে ওই কিশোরীকে। সবকিছু জেনেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি ওই কিশোরীর মা। সম্প্রতি এমন অভিযোগেই সরগরম মধ্যপ্রদেশ।
রিপোর্টে প্রকাশ, মধ্যপ্রদেশের ছত্রপুরের বাসিন্দা বছর ১২-র এক কিশোরীর উপর তার বাবার নির্যাতনের খবর নিয়ে জল্পনা শুরু হয়েছে। সবকিছু জেনে বুঝেও ওই কিশোরীর মা মুখ খোলেননি বলে অভিযোগ। গত বছর বিষয়টি জানতে পারেন ওই কিশোরীর ভাই। কিন্তু, তাঁর বোনের উপর অত্যাচারের খবর পাঁচকান হলে ফল ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। এরপরই মুখ বন্ধ করতে বাধ্য হন কিশোরীর ভাই।

দীর্ঘদিন বাবার হাতে অত্যাচারিত হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে যায় ওই কিশোরী। কাকার বাড়িতে পৌঁছে বাবার কুকীর্তির কথা প্রকাশ্যে আনে ওই কিশোরী। এরপর থানায় নিয়ে গিয়ে দায়ের করা হয় অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর পরই নির্যাতিতার বাবা এবং মা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও। অভিযোগ প্রমাণিত হলে ওই কিশোরীর বাবা এবং মায়ের মৃত্যুদণ্ডও হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31