সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মালয়েশিয়ায় ৫০ জন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ায় ৫০ জন বাংলাদেশি আটক হয়েছে। শুক্রবার সকালে দেশটির অভিবাসন বিভাগের চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১৩ হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়। মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, এছাড়া একটি মানবপাচার চক্রের হোতাকে আটক করা হয়। তার নাম ‘এবং বাংলা’ এবং বয়স ৪৩।অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে ৫০ জন বাংলাদেশিকে পাওয়া যায়। এদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।

তিনি আরো জানান, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এদের অনেকে আগে মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ন হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এ কারণে তাদের নাম ওঠে কালোতালিকায়। ফলে তাদের বৈধ পথে মালয়েশিয়ায় আসার সুযোগ ছিল না।

 সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31