মঙ্গলবার ‘বাঙালি বাবু’ যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন।
আকাশবার্তা ডেস্ক :
পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার বিকেল ৪টায় তাকে বহনকারী জেট এয়ারওয়েজের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন প্রণব মুখার্জি। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ দিন বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেবেন তিনি।
মঙ্গলবার ‘বাঙালি বাবু’ যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন।
বুধবার ঢাকায় ফিরে বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি।