সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিযেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত (২০১৭-১৮ দ্বি-বার্ষিক) কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা শহরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মাওঃ আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31