শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সরগরম চন্দ্রগঞ্জ বাজার, ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :

বাজার পরিচালনা কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এখন সরগরম। পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে পুরো বাজার এলাকার অলিগলি। দিনরাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি দিচ্ছেন বাজারের সার্বিক উন্নয়নের। চন্দ্রগঞ্জ বাজারটি লক্ষ্মীপুরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। এখানে ছোট-বড় প্রায় দেড় সহস্রাধিক ব্যবসায়ী রয়েছে। তবে এবারে ভোটার সংখ্যা ১০৫১ জন। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চন্দ্রগঞ্জ বাজারটির অবস্থান হওয়ায় এখানে প্রতিদিনই দুই জেলার ক্রেতা-বিক্রেতাদের আগমন ঘটে। যার কারণে চন্দ্রগঞ্জ বাজারটি ব্যবসায়ীক দিক থেকে অনেক গুরুত্ব বহন করে।

স্থানীয়রা জানান, ব্যবসার জন্য চন্দ্রগঞ্জ বাজারটি অনেক গুরুত্বপুর্ণ। এখানে ক্রেতা সাধারণের আগমন সন্তোষজনক। বিশেষ করে নারী ক্রেতাদের আনাগোনা লক্ষ্যনীয়। একসময় লক্ষ্মীপুর সদর পূর্বাঞ্চল এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হওয়ায় চন্দ্রগঞ্জ বাজারে ক্রেতাদের আগমনে ধস নামে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে বড় বড় সন্ত্রাসী ও রাঘববোয়ালরা নির্মূল হলে আবারো চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়।

বাজার কমিটির আসন্ন নির্বাচনে ভোটার শাহ আলম, দেলোয়ার হোসেন, কার্তিক বাবু, জহির উদ্দিনসহ অনেকেই জানান, বাজারের সঠিক পরিচালনা এবং উন্নয়ন করতে হলে নির্বাচনের পর বাজার কমিটিকে বণিক সমিতিতে রূপান্তর করার বিকল্প নেই। তবে এবারের নির্বাচনে বড় পদগুলোতে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। নতুন মুখ এবং যোগ্য প্রার্থী না থাকায় এবারো ভোটারদের বেশিরভাগ পছন্দ পুরনো প্রার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, গুরুত্বপুর্ণ কিছু পদে কতিপয় প্রার্থী পেশীশক্তি প্রয়োগের মাধ্যমে জয়লাভের চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত প্রার্থীরা জয়লাভের সম্ভাবনা ক্ষীণ।

এ দিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এখানে ১৪টি পদের মধ্যে ১২টি পদে নির্বাচন হচ্ছে। ২টি পদে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়ে গেছেন প্রার্থীরা। বাকী ১২টি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩১ জন। এবারের নির্বাচনে ভোটার তালিকায় ভুয়া ভোটার সংক্রান্ত মৌখিক অভিযোগ থাকলেও এনিয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অপরদিকে প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চলছে চায়ের দোকানে ভোট নিয়ে মুখরোচক আলোচনা-সমালোচনা। ভোটাররা অংক কষছেন, কাকে ভোট দিলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে।

সবমিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাপুর্ণ কয়েকটি পদে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এতে কয়েকটি পদে সবার প্রত্যাশা চাপিয়ে নতুন কেউ জিতে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায়। অন্যদিকে ভোট কেন্দ্রে অনৈতিক প্রভাব বিস্তার রোধে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর এ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১