সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭ খুনের দায় র‍্যাবের নয়, ব্যক্তির : বেনজীর

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, এ ঘটনার দায় র‌্যাবের নয়, যাঁরা অপরাধ করেছেন তাঁদের। ব্যক্তির অপরাধের দায় কখনোই র‌্যাব গ্রহণ করতে পারে না।

তিনি বলেন, ঐ ঘটনা ছিলো ব্যক্তি লোভের, এটা র‌্যাবের আশ্রয়ে কিংবা প্রশ্রয়ে হয়নি। র‌্যাবের কোন সদস্য অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে র‌্যাব কোন প্রকারেই আশ্রয় প্রশ্রয় দিবে না। যেকোন মূল্যেই র‌্যাবকে সুশৃংখল রাখা হচ্ছে এবং আগামীতেও রাখা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১৩ এর উদ্যোগে রংপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে রংপুরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনসংখ্যা অনুযায়ী খারাপের সংখ্যা কিংবা জঙ্গির সংখ্যা অতি নগন্য, বাংলাদেশে জঙ্গির সংখ্যা ১ হাজারের অনেক কম। এর মধ্যে অধিকাংশ গ্রেফতার হয়েছে এবং কিছু জঙ্গি পুলিশ ও র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। যারা আছে তারাও কোনঠাসা হয়ে আছে। এমপি লিটন হত্যাকান্ডে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত করছে। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত র‌্যাবের এ ছায়া কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, উত্তরাঞ্চলে আগের মতো অভাব নেই, মঙ্গা একেবারেই নেই। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামীতে কম্বল নেয়ার লোক থাকবে না। দেশ ও জনগনের মাঝে আর্থিক সচ্ছলতা স্থিতিশীলতা থাকলে সব কিছু ঠিক থাকে। তিনি দেশের স্বচ্ছল মানুষদের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর উদাত্ত আহবান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বারবার উত্তরাঞ্চল থেকে কেন জঙ্গিবাদের উত্থান সেটা বের করার জন্য র‌্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে উত্তরাঞ্চলের ১৪ জেলায় জরিপ করা হবে।

এসময় র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক আনোয়ারুল লতিফ, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঞ্জুরুল কবির, বশির আহমেদ, র‌্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ, র‌্যাব-১৩ অধিনায়ক কমান্ডার এটিএম আতিকুল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসপি নজরুল ইসলাম, এএসপি দোলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
র‌্যাব ফোর্সেস মহাপরিচালকের উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানের হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930