সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হঠাৎ করেই বয়ফ্রেন্ড উধাও, অত:পর…

এক্সক্লুসিভ ডেস্ক :

সবকিছুই ঠিকঠাক চলছিল। সম্পর্কে খামতি ছিল না প্রেম, ভালোবাসার। কিন্তু বাদ সাধল একটা সন্দেহ। একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় বয়ফ্রেন্ড। তাঁর খোঁজে বেড়িয়েই ঝুলি থেকে বেড়িয়ে পড়ল বেড়াল। ৬ মাস ধরে একসঙ্গে থাকার পর বান্ধবী বুঝতে পারলেন যে, তিনি এতদিন ধরে যাকে বয়ফ্রেন্ড ভেবে এসেছিলেন, তিনি আদতে পুরুষ নন, একজন মহিলা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়াং ই নামে চিনের এক মহিলা সম্প্রতি অভিযোগ করেন, তিনি যাকে এতদিন ধরে বয়ফ্রেন্ড বলে ভেবে এসেছিলেন, সে আসলে এক মহিলা। কয়েকদিন আগে তাঁর বয়ফ্রেন্ড নিখোঁজ হয়ে যান। তখন তাঁর বয়ফ্রেন্ডের ফেলে যাওয়া পরিচয়পত্রটি দেখেই কার্যত অবাক হয়ে যান ওই মহিলা।পরিচয়পত্রে লিঙ্গের জায়গায় মহিলা লেখা রয়েছে। এর পরেই তিনি দেখেন, সোশ্যাল সাইটেও নাম পাল্টে ফেলেছেন কিউন নামে তাঁর ওই বয়ফ্রেন্ড।

এর পর কিউনের পরিবারের সঙ্গে দেখা করেন ওয়াং। তখনই তিনি জানতে পারেন কিউন আদতে একজন মহিলা। কিন্তু ছোটবেলা থেকে নিজেকে পুরুষ বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন কিউন।

ওই মহিলার দাবি, ২০১৬ সালে তাঁর সঙ্গে প্রথম আলাপ হয় কিউনের। তার পরেই সোশ্যাল সাইটে চ্যাটিং শুরু করেন তাঁরা। ওই মহিলা জানিয়েছেন, তিনি প্রথমে কিউনকে পাত্তা দিতেন না। অনেক কথা বলার পর অবশেষে কিউনের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি।

ওই মহিলা আরও জানিয়েছেন, ৬ মাসে কিউনয়ের আচরণে তিনি কোনরকম অস্বাভাবিকতা দেখতে পাননি। তাঁর শারীরিক গঠনও বাকি পুরুষদের মতো ছিল বলে জানিয়েছেন ওয়াং।

তবে কিউন কোথায় গেলেন তারই খোঁজ পাচ্ছেন না ওই মহিলা। কিউন ফিরে এলে অবশ্য তাঁর সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছেন ওয়াং ই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31