শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ বাজার কমিটির আসন্ন নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা শুক্রবার বিকালে স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

নিজস্ব প্রতিবেদক :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান বাবু শান্তি রঞ্জণ পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটোয়ারী, আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম প্রমুখ।

পরিচিতি সভায় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির পক্ষে বক্তব্য রাখেন, নির্বাহী প্রধান মাষ্টার কাজী মোস্তফা কাজল। সভা পরিচালনা করেন, নির্বাচন উপ-কমিটির সদস্য জাকির হোসেন জাহাঙ্গীর।

পরিচিতি সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের প্রার্থীরা নিজেদের অবস্থান ও পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোক্তার হোসেন বলেন, আগামী ২৭ জানুয়ারী চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে কাউকে বিশৃঙ্খলা বা পেশীশক্তি প্রয়োগ করার সুযোগ দেওয়া হবেনা। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১