রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

এমপির ছেলের ঝুলন্ত লাশ মিলল ন্যাম ভবনে

আকাশবার্তা ডেস্ক :
রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে ৫ নম্বর ভবনের (এমপি হোস্টেল) ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মফিজুল হক জাহাঙ্গীর জানান, ন্যাম ভবনে তিনি তার দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন। স্ত্রী সাধারণত সাতক্ষীরাতেই থাকেন।

ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরার নিজ নির্বাচনী এলাকা থেকে রোববার ভোরেই ঢাকায় ফেরেন। ফ্ল্যাটে এসে তিনি ছেলেকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান বলে জানান মফিজুল হক জাহাঙ্গীর।

পরিবারের ধারণা, রাতের কোন এক সময় অনিক আত্মহত্যা করেছে। তবে কি কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা প্রাথমিক ভাবে জানাযায়নি।

অনিক আজিজ এমপি লুৎফুল্লাহর একমাত্র ছেলে। তিনি দুই ভাই-বোনের মধ্যে সবার বড়। অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিএসসি শেষ করে ঢাকার ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়া-লেখা করছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১