সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হেলমেটের ভেতরে বিষাক্ত সাপ, অত:পর…

আন্তর্জাতিক ডেস্ক :

সাপের নাম শুনলে আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁদের হাত-পা ঠান্ডা হয়ে যায়। এমনকি সাপের ছবি দেখলেও অনেকে ভয় পান। আবার গ্রামবাংলার অনেকে আছেন যাঁরা দিনের আলো কমে এলে সাপের নাম পর্যন্ত নেন না। কারণ তাঁরা মনে করেন সাপের নাম নিলেই ঘটতে পারে সাপের উদ্ভব, কিন্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটনাটি আরও জটিল। সেখানে কেউ সাপের নাম না নিলেও যখন তখন সাপ এসে হাজির হয় সেখানকার জনসাধারণের সামনে, আর তাতেই ঘটে বিপত্তি। এই যেমন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রুথারফোর্ডের

দমকলকেন্দ্রে এক দমকলকর্মীর হেলমেটের মধ্যে পাওয়া গিয়েছে একটি বিষধর সাপ। যদিও তা থেকে কোনওরকম বিপদের সম্মুখীন হতে হয়নি ওই দমকলকর্মীকে, কারণ অফিসে এসে হেলমেটটি মাথায় পরার ঠিক আগেই তিনি ওই সাপটিকে হেলমেটের মধ্যে লুকিয়ে থাকতে দেখতে পান এবং তৎক্ষনাৎ পেশাদার একজনকে ডেকে ওই সাপটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। আর এই পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছেন তিনি এবং সেটিকে ফেসবুকে শেয়ারও করেছেন।

এরকম ঘটনা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে নতুন নয়। মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটতে দেখা যায় ওইসব এলাকায়। কয়েকদিন আগে ওই এলাকারই এক বাসিন্দা বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে দেখেন গাড়ির জানলায় একটি ৮ ফুট লম্বা লাল রঙের সাপ জড়িয়ে রয়েছে। এছাড়াও ওই এলাকার অনেক মানুষকেই বলতে শোনা যায় তাঁরা নাকি প্রায়ই তাঁদের রান্নাঘরে, বাথরুমে নানা ধরনের সাপের মুখোমুখি হন এবং এইসব সাপগুলো অনেকক্ষেত্রেই বিষধর সাপ হয়। এবং এবিষয়ে ওখানকার অনেক মানুষই বলেন তাঁরা নাকি এভাবে সাপের মুখোমুখি হতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এখন আর তাঁরা সাপ দেখলে চমকে ওঠেন না বরং এরকম ঘটনা ঘটলে তাঁরা পেশাদার কাউকে ডেকে সাপটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31