আকাশবার্তা ডেস্ক :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ জানুয়ারি শনিবার লক্ষ্মীপুর-ঢাকা নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিকাল ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিসের উদ্বোধন করবেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজাহান কামাল এমপি।
মস্ত্রী নিজে বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দিনের সরকারি সফরে বুধবার তিনি সড়ক পথে লক্ষ্মীপুরে আসছেন।
লঞ্চ সার্ভিস উদ্বোধনের খবরে স্থানীয়ভাবে উৎসবের আমেজ বিরাজ করছে।




























