সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজের মেয়ের সতীত্ব বিক্রি করতে গিয়ে…

আন্তর্জাতিক ডেস্ক :

নিজের ১৩ বছরের মেয়ের সতীত্ব বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রাশিয়ার এক নারী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাশিয়া জুড়ে। ১৩ বছরের সেই কন্যাকে সরকারি হোমে রাখা হয়েছে। তার পরিচর্যার জন্য মনোবিদের পরামর্শ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছরের সেই নারী রাশিয়ার চেলিয়াবিনস্কের বাসিন্দা। এক সময় স্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতাও জিতেছিল। কিন্তু বর্তমানে তার আর্থিক অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগেই নিজের এক বন্ধুর কাছ থেকে সে জানতে পারে দেহব্যবসার সঙ্গে জড়িত চক্রের কথা। যেখানে মেয়েদের সতীত্ব নিলামে ওঠে। টাকার জন্য নিজের ১৩ বছরের কন্যাকে সেখানে নিলামে তোলে সেই নারী।

এই চক্রের খোঁজ বহুদিন ধরে রাশিয়ার পুলিশও চালাচ্ছিল। সেই সুবাদেই ১৩ বছরের নাবালিকার নিলামে ওঠার কথা জানতে পারেন গোয়েন্দারা। সেই নারীর জন্য ফাঁদ পাতা হয়। যে বন্ধুর মাধ্যমে সেই নারী নিজের মেয়ের সতীত্ব নিলামে তুলেছিল তার সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, একজন ধনী ক্রেতা পাওয়া গেছে। ১৯,১০০ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে সে ১৩ বছরের কন্যার সতীত্ব পেতে চায়। এর জন্য মস্কো আসতে হবে।

নিজের সঙ্গী ও মেয়েকে সঙ্গে নিয়ে মস্কো চলেও আসে সেই নারী। তাকে এক নির্দিষ্ট স্থানে আসতে বলা হয়। সেখানে মেয়ের সতীত্বের বিনিময়ে টাকা নিতেই হাতেনাতে ধরা হয় এই নারী। প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নেয় ওই মহিলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১