শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ব্যাটিং করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে দুপুর ১২টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।প্রথম ম্যাচে দারুণ বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি স্পিনার সানজামুল ইসলামের। আজ আবারও একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। দলের বাইরে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের অপেক্ষায় তামিম। এজন্য তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান।

ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে করতে হবে ১৪ রান। আজই এ কীর্তি গড়তে পারেন কিনা সেটাই দেখার। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ নয় ম্যাচের কোটিতেই হারেনি বাংলাদেশ। আজও প্রত্যাশিত জয়ের খোঁজে বাংলাদেশ। এদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করায় আজ নিজেদের ঝালিয়ে নেওয়ার ‍সুযোগ পাচ্ছে দলটি।

বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর, গ্রায়েম ক্রিমার (অধিনায়ক), কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুযারাবানি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১