শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ বাজার কমিটি নির্বাচন : শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (২৭ জানুয়ারী)। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। তাই শেষ মুহুর্তের প্রচারণায় এখন মহাব্যস্ত প্রার্থীরা। স্ব দল-বল এবং প্রতীক নিয়ে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে সর্বশেষ প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রার্থীদের পদচারণায় মুখরিত চন্দ্রগঞ্জ বাজার। পুরো বাজার এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক ও ৫টি সদস্য পদসহ ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় প্রত্যেকটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ভোটাররা।

বাজার কমিটি নির্বাচনের ভোটার ও ব্যবসায়ী শাহআলম, বেল্লাল হোসেন, আবু ছিদ্দিক, হোসেন আহম্মদসহ অনেকেই জানিয়েছেন, বড় দুটি পদ নিয়েই ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। জয়ের পাল্লা ভারী কোন দিকে এনিয়েও চলছে নানা বিচার বিশ্লেষন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করতে নানা কৌশল অবলম্বন করছে অপর প্রার্থীরা।

অন্যদিকে চন্দ্রগঞ্জ বাজার নির্বাচনকে কেন্দ্র করে একটি নিষ্ক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আনাগোনাও দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রার্থী। এসব প্রার্থীরা বলেন, বিশেষ এক প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে এসব দাগী সন্ত্রাসীদের মাঠে নামানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী বালুচরা গ্রামের চিহ্নিত এক ডাকাত সর্দারসহ কয়েকজনকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে নির্বাচনের দিন ভোট কেন্দ্রসহ আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর আশঙ্কা ব্যক্ত করেছেন সাধারণ ভোটাররা।

এদিকে নির্বাচন কেন্দ্রীক বিশেষ এক প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে এনিয়ে ভোটারদের মধ্যে তেমন একটা প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। ভোটাররা জানান, নির্বাচন এলে এসব অপপ্রচার স্বাভাবিকভাবে হয়ে থাকে। এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ।

চন্দ্রগঞ্জ বাজার কমিটি নির্বাচন উপলক্ষে চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা সম্পর্কে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, ব্যবসায়ীদের নির্বাচনে সন্ত্রাসীদের আনাগোনা বা রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ দেওয়া হবেনা। যে বা যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১