সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। দেশটির গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা নগরীতে বুধবার রাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তালাত তাজউদ্দিন।

এ সময় পুতিন বলেন, ২০০০ সালে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১ হাজার ২০০টি হয়েছে বলে তাকে কর্মকর্তারা তথ্য দিয়েছেন। এ প্রক্রিয়াকে সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোঝা যায় এদেশে ইসলামে প্রসার ঘটছে। রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ায় ইসলাম প্রবেশ ও এই ঐশী ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন। রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরতোস্তান অন্যতম। এক লাখ ৪৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এছাড়া রাশিয়ার মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।
সূত্র : পার্সট্যুডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31