সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খালেদা জিয়ার সঙ্গে বসার কোন সুযোগ নেই : লক্ষ্মীপুরে হানিফ

আকাশবার্তা ডেস্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সুশীল সমাজের যারা দেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য দুই নেত্রীকে একসঙ্গে বসার কথা বলেন, তারা আসলে খালেদা জিয়ার অপকর্ম থেকে দায়মুক্তির জন্য এসব প্রস্তাব দিচ্ছেন। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতাকারী খালেদা জিয়ার সাথে কোনো আপোষ হতে পারেনা। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়া বিএনপি-জামায়াত অশুভ শক্তির নেত্রী। এই নেত্রী বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত আছেন। দেশ ও জনগণের স্বার্থে অশুভ শক্তির নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বসার কোনো যোক্তিকতা নেই।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সাংগঠনিক সফর উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। সাংগঠনিক দুর্বলতা না থাকলে অবশ্যই আগামী নির্বাচনে লক্ষ্মীপুরের সব কয়েকটি আসনে আওয়ামী লীগ জয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সম্পাদক হারুনুর রশিদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930