বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টেস্ট দলে নতুন মুখ নাঈম, বাদ পড়লেন সাব্বির

স্পোর্টস ডেস্ক  :

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই ডানহাতি স্পিনার যুব বিশ্বকাপে খেলতে টাইগার দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন।

চোখের সমস্যার কারণে সাউথ আফ্রিকা সফরে না থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন টেস্ট দলে। ফিরেছেন পেসার কামরুল ইসলাম রাব্বিও।সবশেষ সাউথ আফ্রিকা সফরের দলে থাকাদের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়। সৌম্য ওয়ানডে সিরিজেও সুযোগ পাননি। সাব্বির সেখানে গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলেছেন। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের প্রথমটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে।

প্রথম টেস্টের দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদেী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১