জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। জানা গেছে, তথ্যপ্রযুক্তি আইনে এক নারীর দায়ের করা একটি মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে আমিন-বাজারের বাসা থেকে পুলিশ আরাফাত সানিকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, গত ৫ জানুয়ারি এক নারী এই ক্রিকেটারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের এই মামলা করেন।“তিনি অভিযোগ করেছেন, আরাফাত সানি বেশ কিছু দিন ধরে তাকে ফেইসবুক মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন। এই অভিযোগ আমলে নিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।”




























