বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আপনি বাঘ আর বিড়ালের তফাৎ বোঝেন না : আইভীকে শামীম ওসমান

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, ‘মামলা দিয়ে কী মনে করছেন? নিয়াজুলকে ধরবেন! নিজামকে ধরবেন! ধরা তো দূরের কথা মাথার চুলের আগায় হাত দিলে নারায়ণগঞ্জে আগুন জ্বালাইয়া দিবো।’

হুদামিছি মামলা দিয়া কাদের ভয় দেখাইতে চান? এরা কী ভয় খাওনের ছেলে নাকী? আপনি বাঘ আর বিড়ালের তফাৎ বোঝেন না? বাঘ আর বিড়ালের তফাৎ বুঝতে শিখেন। এরা তো বাঘ, বিড়াল না। আর মনে রাইখেন বাঘের ঘরে বাঘই জন্ম নেয় কোনো বিলাই জন্ম নেয় না। সুতরাং এমন কিছু কইরেন না, বাঘের মুখের সামনে হাত লেলাইয়েন না বেশী। তারা কেউ কিন্তু রাস্তা থেকে উঠে এসে এখানে নেতা হয় নাই। তাদেরকে কর্মীরা ভালোবাসে বলেই তারা নেতা হইছে এখানে। শামীম ওসমান লাগে না, তারা নিজেরাও যদি ডাকে ৪০/৫০ হাজার এক লাখ লোক আসবে।

শনিবার বিকালে ইসদাইর খান সাহেব ওসমান আলী পৌর স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় নাসিক মেয়র সেলিমা হায়াৎ আইভীকে উদ্দেশে করে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, হুদামিছি একটা মামলা দিয়ে ফালাইলেন! কোন নেতাকর্মীদের নামে মামলা দিলেন যারা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত ৫০টা মামলা খাইছে। যারা সকাল থেকে রাত পর্যন্ত ৫০টা মামলা খাইয়া মামলার গুষ্টিও মারে নাই, তাদের নামে আপনি হুদামিছি একটা মামলা দিয়া দিলেন! আমার নিজাম, হেলাল, সাজনু, জুয়েল, সুজন এদের নামে মামলা দিয়ে ফালাইবেন! সব আওয়ামী লীগ কর্মীদের নামে মামলা দিলেন কেন? কারণ কী? কর্মীর গায়ে হাত পরবে আর নেতা চুপ করে বসে থাকবে? ওই নেতাগিরি শামীম ওসমান করে না।

মেয়র আইভীকে উদ্দেশ্য করে শামীম ওসমান আরো বলেন, যাদের নামে আপনি অভিযোগ দিছেন তাদের নামে অভিযোগ দেবার আগে আপনার বুকটা একবার কাঁপা উচিৎ ছিলো। এরা সবাই আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী। আপনার নির্বাচনে এমন কোনো কষ্ট নাই যে এরা করে নাই, এমন কোনো পরিশ্রম নাই যে এরা করে নাই। নিজেদের পকেটের লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আমার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে এরা আপনার নির্বাচনে কাজ করেছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত শিবির উচ্ছেদ করতে মাঠে নামবেন না আর আমার ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ফালাইবেন। এবার দেখবো হকারদের যেমন করে উচ্ছেদ করছেন অমনি যদি বিএনপি জামায়াত শিবির উচ্ছেদে মাঠে থাকেন তবে আপনি আমার ভাই আপনি আমার বোন, আপনি আমার নেতা।

শামীম ওসমান অভিযোগ করেন, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘আমাদের অনেকে বিএনপি জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করছে শুনেছি। এগুলো সব রেকর্ড হচ্ছে। যেখানে রিপোর্ট যাওয়া প্রয়োজন সেখানে যাচ্ছে। এর জের আপনাদের দিতে হবে।’ এসময় তিনি আওয়ামী লীগ প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

কর্মীসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১