মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

২ মাস পর কবর থেকে তোলা হলে হেসে ওঠেন মৃত সন্ন্যাসী!

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফোর পুয়ান প্রয়াত হন ২০১৭ সালের ১৬ নভেম্বর। ৯২ বছর বয়সে মৃত্যুর পর তাকে পূর্ণ মর্যাদায় সমাহিত করা হয়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, মধ্য থাইল্যান্ডের লোপবুরি মঠে জীবনের সিংহভাগ সময় অতিবাহিত করেন লুয়াং। আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতি ছিল। সমাহিত করার দু’মাস পরে ধর্মীয় রীতি মেনেই কবর থেকে তোলা হয় সন্ন্যাসী লুয়াংকে। তার ভক্তরা দেখেন, এই দু’মাস তার মৃতদেহ প্রায় অবিকৃত রয়েছে। তার মুখে এক আশ্চর্য হাসি লেগে রয়েছে, যা তার প্রয়াণের সময় ছিল না।

মৃতদেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ওই সন্ন্যাসীর দেহকে দেখে মনে হচ্ছিল, বড়জোর ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

বৌদ্ধ তত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন, পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন। এই হাসি তার প্রমাণ। প্রয়াণ থেকে ১০০ দিন পরে আবার তাকে সমাহিত করা হবে। ততদিন চলবে ভক্তদের নিরবচ্ছিন্ন প্রার্থনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১