রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগতিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর সড়কে আজাদনগর এলাকায় ভুলুয়া নদীর ওপরের বেইলি ব্রিজ ভেঙে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক, হেলপারসহ ৩ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেইলি ব্রিজটি নদীতে ভেঙ্গে পড়ায় রামগতির সাথে নোয়াখালীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে চরম দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট বোঝাই ট্রাকটি রামগতির চরআলগী এলাকা থেকে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিলো। পথে ব্রিজের মাঝামাঝি পৌঁছলে ব্রিজটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক মো. মামুন (৩৫), হেলপার মো. সোহেল (৩০) ও পথচারী সিদ্দিক মাঝি (৪৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের রামগতি থেকে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

স্থানীয়রা জানায়, আলেকজান্ডার-সোনাপুর সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বেইলী ব্রিজটি ভেঙ্গে নদীতে পড়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীদের চলতে সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত চলাচল স্বাভাবিক ও যোগাযোগের বিকল্প ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১