রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ৩ দিনে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

 আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত দুই রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটক অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গত রোববার রাতে সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদর, বিএনপি কর্মী রুবেল হোসেন এবং কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরউদ্দিন, রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলামসহ ১১ জন।

এছাড়াও সোমবার রাতে সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরো ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবদলের সভাপতি একরাম হোসেন (৪৫), তেওয়ারিগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মাহাবুবুর রহমান (৩২), ভবানিগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান রাজু (৩৮), চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন (৪৫), সদর থানা যুবদলের দপ্তর সম্পাদক ট্রপি পাটওয়ারী (৩৫), হামছাদী ইউনিয়ন যুবদলের সদস্য মো. মিরাজ (৩৫), জামায়াত নেতা মুরশিদ কামাল (৩০) ও তেয়ারীগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক মো. দিদার হোসেন (২৯)।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন এবং জামায়াত নেতা ফারুক হোসাইন নুরনবী আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।

অন্যদিকে লক্ষ্মীপুরের অতিরিক্তি পুলিশ সুপার অনির্বাণ চাকমা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং অনাকাঙ্খিত নাশকতা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১