সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাঁচতে চায় কিডনি রোগে আক্রান্ত রনি, সাহায্যের আবেদন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিনের সাগরদী গ্রামের কালামিয়া বেপারী বাড়ির দুলাল হোসেনের ছেলে মো. রনি (২০) কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসার অভাবে মৃতুু্যুর সাথে পাঞ্জা লড়ছে। হঠাৎ পেটে ব্যথা হলে প্রথমে লক্ষ্মীপুর সিটি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়। এরপর সেখানে প্রাথমিক অবস্থায় তার ২টি কিডনিতেই সমস্যা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থের অভাবে রনির পিতা দুলাল হোসেন ভালো চিকিৎসা করাতে না পারায় চিকিৎসার অভাবে রনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

রনির বাবা দুলাল হোসেন জানান, চিকিৎসকের মতে রনিকে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু প্রাথমিক চিকিৎসায় অনেক টাকা ব্যয় হওয়ায় আমি এখন নিঃস্ব। গরীব বলে আমার ছেলে বুঝি চিকিৎসার অভাবে বাঁচবে না। তাই সমাজের ধনী ব্যক্তিদের কাছে আবেদন জানাই। যদি সবাই আর্থিক সহযোগিতার হাত বাড়ান তাহলে আমার ছেলে হয়তো বাচঁবে।

রনির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ এজেন্ট নং-০১৭০৫-০২১৯৬৪, ডাচ্বাংলা : ০১৭৩৪-৯৬৫১১৩, মোবাইল নং-০১৮৯৩-৯৬৫২৯ (রোগীর বাবা)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31