সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন আবদুল হামিদ

আকাশবার্তা ডেস্ক :
দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন কমিশনে নির্বাচন কর্তার কার্যালয়ে আবদুল হামিদের জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে একক প্রার্থী হিসেবে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

আ স ম ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি পদে জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষার বিষয়টি আমরা পর্যবেক্ষণে এসেছিলাম। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি।’

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৭ এ উল্লেখিত মনোনয়নপত্র পরীক্ষাকরণ অংশে বলা হয়েছে, নির্বাচনী কর্তা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকিলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাতিত বলিয়া ঘোষণা করিবেন; তবে একাধিক ব্যক্তির মনোনয়ন বৈধ থাকিলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের (অতঃপর প্রার্থী বলিয়া অবহিত) নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করিবেন।

এসময় উপস্থিত ছিলেন- সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় সিইসি নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের ঘোষণা দেবেন।

প্রসঙ্গত, কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মো. আব্দুল হামিদ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ২৯ এপ্রিল, ২০১৩ তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরূপে মনোনয়নপত্র দাখিল করেন ২১ এপ্রিল তারিখে। অতঃপর এ নির্বাচনে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ও প্রয়োজনীয় যাচাই-বাছাইপূর্বক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দীন আহমদ ২০ এপ্রিল তাকে দেশের রাষ্ট্রপতিরূপে ঘোষণা দেন।

এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে দেশের তৃতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে উন্নীত হন ও তার স্পিকার পদটি শূন্য হয়ে যায়। তার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি ২৪ এপ্রিল, ২০১৩ সালে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী’র কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।

এপর্যন্ত যারা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী), আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদউল্লাহ, খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান, আব্দুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, আফম আহসানউদ্দিন চৌধুরী, আবদুর রহমান বিশ্বাস, শাহাবুদ্দিন আহমেদ, একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জমিরুদ্দিন সরকার, ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও জিল্লুর রহমান।

 সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930