বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বেগমগঞ্জে নৌ-বাহিনী কর্মকর্তার বসতঘর আগুনে পুড়ে ছাঁই

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচরা গ্রামের মসজিদওয়ালা কাজী বাড়ির নৌ-বাহিনীর নাবিক আবদুল আলীর বসতঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।

এতে তার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধিত হয় বলে জানান তার মা। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বাংলাদেশ নৌ-বাহিনী পেটি অফিসার (মেডিকেল) মো. আবদুল আলীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ঘরে কেউ না থাকায় হতাহত হয়নি।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বাড়ির লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে বসতঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। বাড়ির বাসিন্ধারা জানান, প্রথমে তার বাড়ির পাশের ঘরের এক মহিলা আগুন দেখে শোর চিৎকার করলে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের ধারণা বৈদ্যুতিক শট্সার্কিট থেকে আগুন লাগতে পারে।

বাড়ির মালিক নৌ-বাহিনীর পেটি অফিসার আবদুল আলী জানান, বাড়িতে তার বৃদ্ধ মা একা থাকেন। তার মা পার্শ্ববর্তী তার বোনের বাড়িতে ছিলেন। তিনি তার মায়ের একমাত্র উপার্জনকারি। তারা ৪ বোন ১ ভাইর মধ্যে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

বেগমগঞ্জ চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো. ইসমাইল মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১