সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রী আজ পটুয়াখালী যাচ্ছেন

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন। এ উপলক্ষে ‘শেখ হাসিনা’ সেনানিবাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সময় তিনি পটুয়াখালীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী দুমকি উপজেলার লেবুখালীতে ‘শেখ হাসিনা’ সেনানিবাসের উদ্বোধন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন। এ ছাড়াও পটুয়াখালী সদরে ৪টি, মির্জাগঞ্জে ১টি, বাউফলে ৩টি, দশমিনায় ১টি, কলাপড়ায় ৩টি, ও গলাচিপা উপজেলায় ২টিসহ মোট ১৩টি প্রকল্পের উদ্বোধন করবেন ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সম্ভাব্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দ্রুত মোকাবেলা পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর লেবুখালী তীরে সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় আন্তর্জাতিকমানের সেনাবাহিনী গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩১তম নতুন ‘শেখ হাসিনা সেনানিবাস’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়েবেটিক হসপিটাল, মির্জাগঞ্জের দেউলীতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বাউফলের সাবুপুরায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পটুয়াখালী সরকারি শিশু পরিবার (বালিকা) এর নব নির্মিত হোস্টেল, কাজী আবুল কাশেম স্টেডিয়াম, দশমিনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কলাপাড়ার পশ্চিম চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, কলাপাড়ার পূর্ব ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, বাউফলের হোগলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, বাউফলের ধানধি মডেল হাইস্কুল কাম সাইক্লোন সেল্টার, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গলাচিপা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পাবলিসিটি স্ক্রীন, শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সের অডিটরিয়াম।

অপরদিকে গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হল রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : দৈনিক আমার সংবাদ/এএইচ/আকাবিডি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930