রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫, ক্যামেরা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা পৌনে ৩টার দিকে জেলা শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে। এতে মাছরাঙা টিভির প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, সাংবাদিক আনিস কবিরসহ অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পরপরই সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির স্থানীয় বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। কিছুক্ষণের মধ্যে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলটিকে ধাওয়া দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এ সংঘর্ষ। ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে মাছরাঙা টেলিভিশনের শাকের মোহাম্মদ রাসেল ও সাংবাদিক আনিস কবিরসহ ৩ সাংবাদিক গুরুতর আহত হন। এ সময় দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়াও বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ফয়েজ আহম্মদ, শাহীন, মুকুল, যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আফলু, মিঠু ও সজিবসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত সাংবাদিকসহ অন্যান্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও স্থানীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসভবন ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতারা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০