শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ

নিজস্ব প্রতিবেদক :

শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান, বাজার পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের নির্বাহী প্রধান মাষ্টার কাজী মোস্তফা কাজল, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন ও কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু।

শপথ গ্রহণকারী সদস্যরা হলেন, সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, সহ-সভাপতি মো. আলী করিম, সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল হোসেন, প্রচার সম্পাদক নাছির খাঁন জিল্লাল, সদস্য কামরুল ইসলাম রিপন, জাহাঙ্গীর আলম, ছালেহ উদ্দিন, জামিল খাঁন পরাগ ও জসিম উদ্দিনসহ ১৩ জন। সহ-সাধারণ সম্পাদক গৌতম মজুমদার জরুরী পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তার শপথ গ্রহণ পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী চন্দ্রগঞ্জ বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১