আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনম ফজলুল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
আজ (১১ ফেব্রুয়ারী) রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামের একে এম আক্কাস মাষ্টারের ছেলে ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ছোট বোন একুশে টিভির সাংবাদিক ফেরদৌস বেগম নয়ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।
জানা যায়, ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর ইউনিক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।