সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম, বন্ধুকে কুপিয়ে খুন!

আন্তর্জাতিক ডেস্ক  :

ভারতে গৃহবধূর সঙ্গে বন্ধুর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বন্ধুকে কুপিয়ে খুন করল স্বামী। শুধু তাই নয়, গৃহবধূকেও খুনের চেষ্টা করেন ওই স্বামী। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। গতকাল শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, মালদার চাঁচোলের স্বরূপগঞ্জের বাসিন্দা হরমন মণ্ডল, পেশায় ফেরিওয়ালা। হরমনের সঙ্গে পাশের গ্রাম কপিলহাটের বাসিন্দা অটোচালক আশরাফুলের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সূত্রে হরমনের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত আশরাফুল। কিন্তু ধীরে-ধীরে হরমন মণ্ডলের মনে সন্দেহ জাগে, তার গৃহবধূ রাখির সঙ্গে বন্ধু আশরাফুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

অভিযোগে প্রকাশ, শুক্রবার রাতে আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী রাখিকে হাতেনাতে ধরে ফেলেন হরমন। আর তারপরই কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু আশরাফুলকে খুন করেন তিনি। সে সময় স্ত্রী রাখিকেও খুনের চেষ্টা করেন হরমন। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

তথ্যসূত্র : জি-নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31