মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ‘মায়ের ভাষায় মাকে লিখি চিঠি’ লেখা প্রতিযোগিতা (ভিডিওসহ)

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাসব্যাপি শুরু হয়েছে ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতা। ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন’ এ স্লোগান নিয়ে ভাষার প্রদীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার পাল, অনুষ্ঠান সমন্বয়কারী ফাহাদ বিন বেলায়েত প্রমুখ।

কয়েকজন শিক্ষার্থী বলেন, ভাষার প্রদীপে মায়ের ভাষায় মাকে লিখি আয়োজনটি ভালো লেগেছে। আমরা চিঠি লিখি না বা চর্চা করিনা। এ আয়োজনের মাধ্যমে আমরা মাকে চিঠি লেখার মাধ্যমে মায়ের প্রতি আবেগ অনুভূতি প্রকাশ করতে পেরেছি।

আয়োজকরা জানান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লক্ষ্মীপুর জেলা জুড়ে এবার ২১টি বিদ্যালয়ে মাসব্যাপি এ প্রতিযোগিতা চলবে। প্রত্যেক বিদ্যালয় থেকে তিনজন করে প্রতিযোগি বাছাই করে চূড়ান্ত পর্বে প্রত্যেক প্রতিযোগিকে সংগঠনের পক্ষ পুরস্কৃত করা হবে।

ভিডিওটি দেখলে নীচের লিংকে ক্লিক করুন :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০