রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে এবার লঞ্চ চালুর দাবিতে ‘টাইটানিক’ কবিতা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর থেকে সদর ঘাটে লঞ্চ সার্ভিস চালুর দাবি এ অঞ্চলের ২০ লাখ মানুষের। এ দাবিতে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এমন দাবিতে এবার আসছে ‘টাইটানিক’ কবিতা। যা রচনা করেন, মানব প্রেমী কবি সোলায়মান চৌধুরী। তিনি কমলনগর উপজেলার চরলরেঞ্চ গ্রামের নুরুল করিম ছেলে। তার রচয়িতা কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো হৃদয়ে কমলনগর, একটুখানি কবর, বিমান, আক্ষেপ ইত্যাদি।

টাইটানিক কবিতাটির মাধ্যমে অবহেলিত এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ফুঁটিয়ে তোলা হয়েছে। উল্লেখ করা হয় রামগতি, কমলনগর ও লক্ষ্মীপুর থেকে সদর ঘাটে লঞ্চ সার্ভিস চালুর দাবি। এছাড়াও সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (এমপি) এর নিকট হৃদয় স্পর্শী ভাষায় এ দাবি জানানো হয়।

টাইটানিক কবিতার রচয়িতা সোলায়মান চৌধুরী বলেন, এ অঞ্চলের ২০ লাখ মানুষের প্রাণের দাবি নিয়ে কবিতাটি লিখেছি। শীঘ্রই কবিতাটি প্রকাশ করা হবে। অনেক সময় নিয়ে কবিতাটি লেখা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির দৃষ্টি কবিতাটির ওপর পড়লে সুফল পাওয়া যাবে বলে তার বিশ্বাস। কবিতাটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ‘সোলায়মান চৌধুরী’ নামের আইডিতে পাওয়া যাবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০