মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দোতলা ভবন থেকে লাফ দিল নকলে ধরা পড়া ছাত্রী

আকাশবার্তা ডেস্ক :


সাভারে এসএসসি পরীক্ষায় নকলসহ ধরা পড়ায় কেন্দ্রের ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছে এক পরীক্ষার্থী। সোমবার সকালে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় আহত ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির (১৭) বাড়ি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকায়। সে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা (উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা) মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মেয়েটি তার বাম হাতে লিখে আনা প্রশ্নোত্তর দেখে দেখে লিখছিল। বিষয়টি টের পেয়ে তার খাতা নিয়ে নেই। “পরে সে জিজ্ঞাসাবাদে জানায় যে তার এক বন্ধু রাতে কুষ্টিয়া থেকে এ উত্তর লিখে পাঠিয়েছে, যা প্রশ্নের সঙ্গে মিলে গেছে।”

মেজবাহ বলেন, খাতা নিয়ে নেওয়ার পরই সে ক্লাশ থেকে বেরিয়ে দোতলা থেকে নিচে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার সাবিহা সুলতানা বলেন, “মেয়েটি পায়ে ও কোমরে আঘাত পেয়েছে। সে দাঁড়াতে এবং বসতে পারছে না।”

সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ওই ছাত্রী ‘নকল’ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। সে আর পরীক্ষা দিতে পারবে না।

সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মত কামরুন্নাহার বলেন, “ওই ছাত্রীর এখন আর পরীক্ষা দেয়ার সুযোগ নেই। যেহেতু তার হাতে নকল পাওয়া গেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, ওই ছাত্রীর হাতের মধ্যে লেখা থেকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তখন তাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে সে লাফিয়ে নিচে পড়ে যায়। ইতিমধ্যে ওই ছাত্রীকে বহিষ্কার করে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মেয়েটির মা বলেন, “আমি বাসায় ছিলাম। হাসপাতাল থেকে ফোন করে আমাকে আনা হয়েছে, তবে কী হয়েছে এখনও আমি কিছু বুঝতে পারছি না।”

এএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০